অস্ট্রেলিয়াকে ৮৬ রানের টার্গেট দিলো বাংলাদেশ
বিনিয়োগবার্তা ডেস্ক: চট্টগ্রাম টেস্ট জয়ের জন্য অস্ট্রেলিয়াকে ৮৬ রানের টার্গেট দিলো স্বাগতিক বাংলাদেশ। ব্যাটসম্যানদের ব্যর্থতায় দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানেই অলআউট হয়ে যায় টাইগাররা। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩০৫ রানের জবাবে ৩৭৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের পক্ষে তামিম ইকবাল ১২, সৌম্য সরকার ৯, ইমরুল কায়েস ১৫, নাসির হোসেন ৫, সাকিব আল হাসান ২, অধিনায়ক মুশফিকুর রহিম ৩১, সাব্বির রহমান ২৪, মোমিনুল হক ২৯, তাইজুল ইসলাম ৪ ও মুস্তাফিজুর রহমান শূন্য রানে আউট হন। মেহেদি হাসান মিরাজ ১৪ রান নিয়ে অপরাজিত থাকেন।
অস্ট্রেলিয়ার নাথান লিঁও ৬টি, প্যাট কামিন্স ও স্টিভ ও’কেফি ২টি করে উইকেট নেন।
ঢাকায় প্রথম টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।
(এমআইআর/ ০৭ সেপ্টেম্বর ২০১৭)



