ইংলিশ লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত ‘হামজা চৌধুরি’

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা :  ইংলিশ লিগ কাপে লিভারপুলের বিপক্ষে গত পরশু লেস্টার সিটির হয়ে মাঠে নেমেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরি। বাংলাদেশের জন্য সত্যিই গর্বের যে ইংলিশ লিগ কাপে উঠে এলো বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার।

লিভারপুল ও লেস্টার সিটির মধ্যকার ওই ম্যাচেই অভিষেক হয়েছে হামজার। বাংলাদেশি বংশোদ্ভূত তিনি, মা ক্যারিবিয়ান। কিন্ত বাবা বাংলাদেশি। ইংল্যান্ডের সর্বোচ্চ স্তরের ফুটবল ক্লাবে খেলা প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার তিনি।

ওই ম্যাচে উইলফ্রেড এনদিদির পরিবর্তে ম্যাচের ৮৪ মিনিটে মাঠে নামেন হামজা। ততক্ষণেই অবশ্য ২-০ গোলে এগিয়ে ছিল লেস্টার। শেষ পর্যন্ত লিগ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচটা ২-০ গোলে জিতে লিভারপুলকে বিদায় করে দিয়েছে লেস্টার।

(এম আর / ২১ সেপ্টেম্বর, ২০১৭)


Comment As:

Comment (0)