বর্ষসেরা ফুটবলারদের তালিকায় রোনালদো, মেসি, নেইমার

বিনিয়োগবার্তা ডেস্ক , ঢাকা: ২০১৭ সালের বর্ষসেরা ফুটবলারের চূড়ান্ত তালিকায় ঠাঁই পেয়েছেনব্রাজিলের সেরা তারকা নেইমার, আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। এদের মধ্য থেকে ২৩ অক্টোবর লন্ডনে ঘোষণা করা হবে বিজয়ীর নাম।

তালিকাটি প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা  ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশন (ফিফা)।

গত আগস্ট মাসে ২৪ জনের সংক্ষিপ্ত তালিকা দিয়েছিলো ফিফা। শুক্রবার তা নামিয়ে আনা হয় তিনজনে।

গতবার থেকে এই পুরষ্কারের নাম বদলে হয় যায় ‘বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ অ্যাওয়ার্ড।

(এসএএম/ ২৩ সেপ্টেম্বর ২০১৭)


Comment As:

Comment (0)