মেসি জাদুতে বিশ্বকাপের টি‌কিট নি‌শ্চিত করল আর্জেন্টিনা

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আর্জেন্টিনার বাঁচামরার শেষ লড়াইয়ের ম্যাচে জ্বলে উঠলেন লিওনেল মেসি। করলেন হ্যাটট্রিক, জেলালেন দলকে। ফলে সব শঙ্কা কাটিয়ে আর্জেন্টিনা রাশিয়া বিশ্বকাপের সরাসরি টিকেট হাতে পেল।

দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা বাদ পড়বে? নাকি সরাসরি জায়গা করে নেবে রাশিয়া বিশ্বকাপে? নাকি নামতে হবে প্লে-অফ যুদ্ধে? এমন কঠিন হিসেব-নিকেশ নিয়ে খেলতে নেমে প্রথমার্ধের ১ মিনিটের মাথায় উল্টো গোল খেয়ে বসে আর্জেন্টিনা। এরপর শুধু মেসি জাদু।

পিছিয়ে পড়া আর্জেন্টিনার পক্ষে ১২, ২০ ও ৬২ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। সেই সুবাদে ৩-১ গোলে ইকুয়েডরকে হারায় আর্জেন্টিনা।

আর এরই মাধ্য‌মে বিশ্বকা‌পের মূল পর্বে আর্জেন্টিনা খেলতে পারবে কিনা তা নিয়ে যে সংশয় ছিল তার অবসান ঘটল।

বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় ইকুয়েডরের রাজধানী কিটোতে মুখোমুখি হয় দু দল।

এই জয়ের ফলে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে সরাসরি উঠে গেল আর্জেন্টিনা।

তাদের সঙ্গী হিসাবে রয়েছে ব্রাজিল, উরুগুয়ে ও কলম্বিয়া। আর পেরুকে খেলতে হবে প্লে-অফ ম্যাচ।
এদিকে আর্জেন্টিনার জয়ের দিনে জয় পেয়েছে নেইমারের ব্রাজিল। তারা চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দেয়। অপর ম্যাচে উরুগুয়ে ৪-২ গোলে ভলিবিয়াকে হারায়।

(এমআইআর/ এসএএম/ ১১ অক্টোবর ২০১৭)


Comment As:

Comment (0)