টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিনিয়োগবার্তা ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নামছে বাংলাদেশ দল।

আজ রোববার কিম্বার্লির ডায়মন্ড ওভালে টস জয়ের পর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এ সিদ্ধান্ত নেন। ইনজুরির কারণে একাদশ থেকে ছিটকে গেছেন ওপেনার তামিম ইকবাল ও পেসার মুস্তাফিজুর রহমান। এ ম্যাচে অভিষেক হচ্ছে পেসার মোহাম্মদ সাইফুদ্দিনের।

তামিমের বদলে ইমরুল কায়েসের সঙ্গে ওপেন করবেন উইকেটরক্ষক লিটন কুমার দাস। রুবেল হোসেন ও তাসকিন আহমেদকে নিয়ে পেস অ্যাটাক সাজিয়েছেন অধিনায়ক ম্যাশ।

অন্যদিকে স্বাগতিকদের শিবিরে যোগ দিয়েছেন সিনিয়র দুই ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি। অভিষেক হচ্ছে পেসার ডেন পিটারসনের।

বাংলাদেশ স্কোয়াড :
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন দাস (উইকেটরক্ষক), সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, নাসির হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড :
ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, কুইনটন ডি কক (উইকেটরক্ষক), এবি ডি ভিলিয়ার্স, ডেভিড মিলার, জেপি ডুমিনি, ডুয়াইন প্রেটোরিয়াস, আনডিলে ফেলুকুয়ায়ো, কাগিসো রাবাদা, ডেন পিটারসন, ইমরান তাহির।

(এমআইআর/ ১৫ অক্টোবর ২০১৭)


Comment As:

Comment (0)