টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বিনিয়োগবার্তা ডেস্ক: দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ বাঁচানোর লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

পার্লে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

কিম্বার্লির প্রথম ওয়ানডেতে ২৭৮ রান করেও দক্ষিণ আফ্রিকার কাছে ১০ উইকেটে হারে বাংলাদেশ। আজ পার্লের বোল্যান্ড পার্কে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ।

প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে একেবারেই সুবিধা করতে পারেনি বাংলাদেশ দল। ব্যাটিং সহায়ক উইকেটেও বড় স্কোর করতে পারেননি অধিকাংশ ব্যাটসম্যানই। তবে মুশফিকুর রহীমের সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং স্কোর গড়ে টাইগাররা। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন মুশফিক। ব্যাট হাতে এই ছন্দটা ধরে রাখতে চাইবেন তিনি। সেই সঙ্গে, জ্বলে ওঠার অপেক্ষায় সাকিব-মাহমুদুল্লাহরাও।

এদিকে ব্যাটসম্যানদের ব্যর্থতার সঙ্গে প্রথম ওয়ানডেতে দলের নিষ্প্রাণ বোলিংটা হতাশ করেছে সবাইকে। তাই পার্লে দারুণ কিছুর খোঁজে থাকবেন টাইগার বোলাররা। ইনজুরির কারণে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন মুস্তাফিজ। তার জায়গায় দলে ফিরেছেন শফিউল ইসলাম।

বোল্যান্ড পার্কে এখন পর্যন্ত ১০টি ওয়ানডে খেলা হয়েছে। সর্বশেষটি হয়েছিল ২০১৩ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যে।

বাংলাদেশ স্কোয়াড :
তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।

(এমআইআর/ ১৮ অক্টোবর ২০১৭)


Comment As:

Comment (0)