নেইমারকে কিনতে ২০ কোটি ইউরো খরচ করবে রিয়াল মাদ্রিদ
বিনিয়োগবার্তা ডেস্ক : নেইমারকে কিনতে বাজেট পাস করে রাখল রিয়াল মাদ্রিদ।
আগামী বছরের ট্রান্সফারে সান্তিয়াগো বার্নাব্যুতে নেইমারকে আনতে ২০ কোটি ইউরো রেখে দিয়েছে জিনেদিন জিদানের দল।
এমনটাই দাবি করেছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা।
কিন্তু মাত্র ২০০ মিলিয়ন ইউরো দিয়েই কি নেইমারকে শিকার করতে পারবে রিয়াল? বার্সেলোনা থেকে ব্রাজিলিয়ান তারকাকে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো দিয়ে নিয়েছে পিএসজি। ফলে তাকে ২০০ মিলিয়ন ইউরো দিয়ে কেনার আশা একটু বাড়াবাড়িই মনে হতে পারে। কিন্তু রিয়ালকে আশাবাদী করে তুলেছে পিএসজি ও নেইমারকে জড়িয়ে সাম্প্রতিক ছড়িয়ে পড়া গুঞ্জন।
পিএসজিতে সুখে আছেন বলে বারবার দাবি করে আসছেন নেইমার। প্যারিসের ক্লাবটির হয়ে সাফল্যের মুকুট পরতে চান বলে জানিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। তবে নেইমার ইতোমধ্যেই জেনে গেছেন, তিনি যা চাইছেন পিএসজির হয়ে সেটি অর্জন করা খুব একটা সহজ হবে না।
(কেএইচকে / ১২ নভেম্বর ২০১৭)



