আইপিএলের নিলাম ২৭-২৮ জানুয়ারি

বিনিয়োগবার্তা ডেস্ক: আগামী ২৭ ও ২৮ জানুয়ারি ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে ভারতীয় প্রিমিয়ার লীগের (আইপিএল) ১১তম আসরের বর্ণাঢ্য নিলাম।

বিসিসিআই সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

বিসিবি’র এক উর্ধ্বতন কর্মকর্তা মঙ্গলবার বলেছেন, ‘যেহেতু এবারের নিলামে আবারো তারকা খেলোয়াড়রা ফিরে এসেছে সে কারনেই ২৭ ও ২৮ জানুয়ারি ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিতব্য নিলাম অনুষ্ঠানটি অনেক বেশী আকর্ষণীয় হবে। ফ্র্যাঞ্চাইজি গুলোর ইচ্ছাতেই প্রতিবারের মতই এবারও ব্যাঙ্গালুরুতেই এই নিলাম অনুষ্ঠিত হবে।’

চলতি বছর নিলামের জন্য দলগুলোর বাজেট বৃদ্ধি করে ৮০ কোটি রুপি নির্ধারণ করা হয়েছে। আগের বছরে এর পরিমান ছিল ৬৬ কোটি।

(এমআইআর/ ২০ ডিসেম্বর ২০১৭)


Comment As:

Comment (0)