শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে নতুন মুখ নাঈম
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩১ জানুয়ারি প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। নতুন টেস্ট সিরিজে দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও পেসার কামরুল ইসলাম রাব্বি। আর বাংলাদেশ শিবিরে নতুন মুখ ১৭ বছর বয়সী স্পিনিং অলরাউন্ডার নাঈম হাসান।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিতে বর্তমানে নিউজিল্যান্ডে অবস্থান করছেন তিনি। সেখান থেকে ফিরে টেস্ট দলের সঙ্গে যোগ দেবেন নাঈম হাসান।
শুক্রবার (২৬ জানুয়ারি) শ্রীলংকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টেস্ট সিরিটে দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম ও শুভাশিস রায়।
বাংলাদেশ টেস্ট দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ (সহঅধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মুমিনুল হক, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি ও নাঈম হাসান।
(এমআইআর/ ২৬ জানুয়ারি ২০১৮)



