শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। এর আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১০ উইকেটে হারে বাংলাদেশ। তবে আজকের ম্যাচে বড় স্কোরে জয়ের আশা টাইগারদের।
জয়ের লক্ষে আজ ফাইনালে বড় রকমের পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগার বাহিনী। তামিমের সাথে ওপেনিংয়ে নামবে মোহাম্মদ মিঠুন।
বেলিংয়েও আনা হয়েছে পরিবর্তন। নাসির হোসেনের জায়গায় দলে ফিরছেন অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ। একই সঙ্গে আবুল হাসান রাজুর পরিবর্তে খেলানো হবে সাইফউদ্দিনকে।
ফাইনালে বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাইফউদ্দিন, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।
(এম এস/ ২৭ জানুয়ারি ২০১৮)



