শ্রীলঙ্কার বিপক্ষে মমিনুলের টেস্ট সেঞ্চুরি

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: চট্টগ্রামে টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ম সেঞ্চুরি তুলে নিলেন মমিনুল হক। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২৪২/২। মুমিনুল করেছেন ১০১ রান।

দ্বিতীয় উইকেটে মুমিনুল হকের সঙ্গে ১১৩ রানের জুটি গড়েন মুশফিকুর রহমান। ৪৪ রান নিয়ে মমিনুলকে সঙ্গ দিচ্ছেন মুশফিক।

সকালে ইমরুল কায়েসের বিদায়ের পর ক্রিজে আসানে মুমিনুল। মুশফিককে সঙ্গে নিয়ে বাংলাদেশকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছে মুমিনুল।

 

(এম এস/৩১ জানুয়ারী ২০১৮)


Comment As:

Comment (0)