এবারের লিগের প্রথম হাফ সেঞ্চুরি মার্শাল আইয়ুবের

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম হাফ সেঞ্চুরি মার্শাল আইয়ুবের। ফতুল্লার খান সাহেব উসমান আলী স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বেরের হয়ে প্রথম ম্যাচেই ৫০’এ পা রেখেছেন মার্শাল। প্রতিপক্ষ শাইনপুকুর।

এদিকে বিকেএসপির দুই মাঠে (আবাহনী বনাম খেলাঘর ও অগ্রণী ব্যাংক বনাম গাজী গ্রুপ) দুই ম্যাচের বোলারদের রাজত্ব। নবাগত অগ্রণী ব্যাংকের বিপক্ষে প্রথম দিনই চাপে গাজী গ্রুপ। ১৩৮ রান করতেই ৭ উইকেট খোয়া গেছে গতবারের চ্যাম্পিয়নদের।

আর ওমরাহ পালন শেষে দেশে ফিরেই বল হাতে মাঠে নেমে দুর্বার মাশরাফি। বিকেএসপির চার নম্বর মাঠে সকালে বল হাতে আগুন ঝরিয়েছেন নড়াইল এক্সপ্রেস। সাত ওভারের টানা প্রথম স্পেলে এক মেডেনসহ ২৩ রানে পতন ঘটিয়েছেন ৩ উইকেটের।

(এম এস/ ০৫ ফেব্রুয়ারি ২০১৮)


Comment As:

Comment (0)