রিচার্ড হ্যালসালের পদত্যাগ

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ রিচার্ড হ্যালসালের পদত্যাগ পত্র গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড একথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বিসিবির প্রধান নির্বাহি (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী বলেন,‘রিচার্ড আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন। বিষয়টি যে পারিবারিক, বিশেষ করে তার অসুস্থ পিতার কাছে থাকা প্রয়োজন আমরা সেটা বুঝতে পারছি। তাই তার পদত্যাগ পত্র গ্রহণ করে নিয়েছে।’

বিসিবর ওই কর্মকর্তা আরো বলেন, ‘বিগত চার বছর ধরে রিচার্ড বাংলাদেশ দলের ব্যবস্থাপনার ক্ষেত্রে একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করেছেন। তিনি জাতীয় দলের অনেক সফলতারও অংশ। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য তার এইসব সহযোগিতার জন্য বোর্ড তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে এবং ভবিষ্যতে তার শুভ কামনা করছে।’

এদিকে এক বিবৃতিতে হ্যালসাল বিসিবে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে চমৎকার চারটি বছর কাটানোর সুযোগ দেয়ায় আমি বিসিবিকে ধন্যবাদ জানাচ্ছি। কর্মক্ষেত্রে আমি বেশ কিছু ভাল সহকর্মী পেয়েছি, সেই সঙ্গে নিজের ক্যারিয়ারকে সমৃদ্ধ করারও দারুন সুযোগ পেয়েছি।’

(এমআইআর/ ২১ মার্চ ২০১৮)


Comment As:

Comment (0)