কিরগিজস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: কিরগিজস্তানকে হারিয়ে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ।

বুধবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সেমিফাইনালে কিরগিজস্তানকে ৩-২ সেটে হারায় স্বাগতিকরা। শুক্রবার বিকেল তিনটায় ফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

প্রথম সেটে কিরগিজস্তানের ২৫-১৫ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় সেট ২৫-২০ পয়েন্টে দারুণভাবে জিতে নিয়ে সমতায় ফিরে লাল-সবুজের দল। তৃতীয় সেটে শুরুতে সমান তালে লড়াই করে বাংলাদেশ ২৫-১৯ পয়েন্টে জিতে এগিয়ে যায়। এরপর চতুর্থ সেটে ২৫-১৩ পয়েন্টে সহজভাবে হারলেও শেষ সেট ১৫-১৩ পয়েন্টে জিতে ফাইনালের টিকিট পায় বাংলাদেশ।

২০১৬ সালে কিরগিজস্তানকে হারিয়েই এই প্রতিযোগিতার প্রথম শিরোপা জিতেছিল বাংলাদেশ।

(এমআইআর/ ২৬ এপ্রিল ২০১৮)


Comment As:

Comment (0)