বিশ্বকাপে ব্রাজিলের চূড়ান্ত দল ঘোষণা
বিনিয়োগবার্তা ডেস্ক: ২০১৮ বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করলো ব্রাজিল দল। ইনজুরিতে আক্রান্ত দলের সবচেয়ে সেরা তারকা নেইমারকে নিয়ে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ জেতার মিশনে আগামী ১১ জুন রাশিয়া পৌঁছাবে সেলেকাওরা। মূল পর্বে খেলার আগে দুটি ওয়ার্মআপ ম্যাচে অংশ নিবে মার্সেলো-কুতিনহোরা। আগামী ৩ জুন ক্রোয়োশিয়া ও ১০ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে তিতের শিষ্যরা।
একুশতম আসরের ‘ই’ গ্রুপে ব্রাজিল ছাড়াও রয়েছে সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়া।
নিজেদের প্রথম ম্যাচে ১৭ জুন দক্ষিণ আমেরিকার দলটি মুখোমুখি হবে সুইজারল্যান্ডের বিপক্ষে। কোস্টারিকার বিপক্ষে ২২ জুন মাঠ মাতাবে এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারিট দলটি। ২৭ জুন গ্রুপের পর্বের শেষ ম্যাচে সার্বিয়ার বিপক্ষে নামবে নেইমারের দল।
ব্রাজিলের বিশ্বকাপ দল
গোলকিপার: আলিসন (রোমা), এদেরসন (ম্যান সিটি), কাসিও (করিন্থিয়ানস)।
ডিফেন্ডার: মার্সেলো (রিয়াল), দানিলো (ম্যান সিটি), থিয়াগো সিলভা (পিএসজি), ফিলিপে লুইস (অ্যাটলেটিকো), ফাগনার (করিন্থিয়ানস), মার্কুইনহস (পিএসজি), মিরান্ডা (ইন্টার মিলান), পেদ্রো জেরোমেল (গ্রেমিও)।
মিডফিল্ডার: উইলিয়ান (চেলসি), ফার্নানদিনহো (ম্যান সিটি), পাউলিনিহো (বার্সা), রেনাতো আগুস্তো (বেইজিং গুয়ান), কাসেমিরো (রিয়াল), ফিলিপে কুতিনিহো (বার্সা) ফ্রেড (শাখতার)।
ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), গ্যাব্রিয়েল জেসুস (ম্যান সিটি), রবের্তো ফিরমিনো (লিভারপুল), ডগলাস কস্তা (জুভেন্টাস), তাইসন (শাখতার)।
(এমআইআর/ ১৫ মে ২০১৮)



