ভারতকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে টি-২০ এশিয়া কাপের শিরোপা জিতলো বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।

কুয়ালালামপুরে অনুষ্ঠিত রবিবার ফাইনালে বাংলাদেশ ৩ উইকেটে হারিয়েছে শক্তিশালী ভারতকে।

টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১১২ রান করে ভারত। জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১১৩ রান তুলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই প্রথমবারের মত এশিয়া কাপের শিরোপা জিতলো সালমা-রুমানারা।

(এমআইআর/ ১০ জুন ২০১৮)


Comment As:

Comment (0)