টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারফাইনালে ইংল্যান্ড
বিনিয়োগবার্তা ডেস্ক: টাইব্রেকারে কলম্বিয়াকে ৪-৩ গোলে হারিয়ে ফুটবল বিশ্বকাপের কোয়ার্টারফাইনালে উঠলো ইংল্যান্ড। শেষ আটে ইংলিশদের প্রতিপক্ষ সুইডেন।
ম্যাচের ৫৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন। এবারের আসরে এটি কেনের ষষ্ঠ গোল। ফলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার উপরেই আছেন কেন।
দ্বিতীয়ার্ধের ইনজুুরি সময়ের তৃতীয় মিনিটে গোল করে ম্যাচে সমতা আনেন কলম্বিয়ার ডিফেন্ডার ইয়েরি মিনা। এরপর অতিরিক্ত সময়ের দুই অর্ধে কোন গোল না হলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। সেখানে জয় পায় ইংল্যান্ড।
(এমআইআর/ ৪ জুলাই ২০১৮)



