নরসিংদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টে সদর উপজেলা দল বিজয়ী
নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) এ নরসিংদী সদর উপজেলা দল বিজয়ী হয়েছে। যুব ও ক্রিড়া মন্ত্রনালয়ের উদ্যোগে নরসিংদী জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় রোববার সন্ধ্যায় ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী লে: কর্ণেল মো: নজরুল ইসলাম হিরু (বীরপ্রতিক) এমপি।
নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আউয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি বাবু বিজয় কৃষ্ণ গোস্বামী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দীপু মাহমুদ, জেলা যুব মহিলা লীগের সভাপতি ও জেলা মহিলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক তৌহিদা সরকার রুনা প্রমূখ।
টুর্নামেন্টের ফাইনাল খেলা অংশগ্রহণ করে নরসিংদী সদও উপজেলা দল ও মধাবদী পৌরসভা দল। এতে নরসিংদী সদও উপজেলা দল মধাবদী পৌরসভা দলকে ৪-৩ গোলে পরাজিত করে বিজয়ী হবার গৌরব অর্জন করে।
(এসএইচআর/এসএএম/ ২৪ সেপ্টেম্বর ২০১৮)



