রাতে দেশে ফিরছেন মাশরাফিরা

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : এশিয়া কাপের মিশন শেষে রাতে দেশে ফিরছেন মাশরাফিরা। ফাইনালে মাশরাফি বাহিনীকে তিন উইকেটে হারিয়ে এশিয়া কাপ জিতে নেয় রোহিত শর্মার দল। এ নিয়ে বাংলাদেশ তৃতীয়বারের মতো এশিয়া কাপের রানার্স আপের স্বাদ নিল।

শনিবার বিকালে বাংলাদেশ সময় সাড়ে ৪টার ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে মাশরাফিদের। সবকিছু ঠিকঠাক থাকলে দেশের মাটিতে তারা পৌঁছাবেন রাত সোয়া ১১টায়।

এবারের এশিয়ান কাপে সবচেয়ে লক্ষণীয় বিষয় ছিল, সেরা দুই সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ছাড়াই বাংলাদেশ দল যথেষ্ট দক্ষতা প্রদর্শণ করতে সক্ষম হয়েছে ।

বাংলাদেশের বিপক্ষে ৩টি ওয়ানডে এবং ২টি টেস্ট খেলতে ১৬ অক্টোবর ঢাকায় আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ২১ অক্টোবর দুই দলের প্রথম ওয়ানডে মিরপুরে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের মধ্য দিয়েই আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক হয়ে যাবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এ সিরিজের জন্য জাতীয় দলের ক্যাম্প শুরু হবে ১০ অক্টোবর থেকে।

এদিকে ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ।


Comment As:

Comment (0)