ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মৌসুমীরা
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে ভুটানকে ৪-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শুক্রবার (০৫ অক্টোবর) গুরুত্ত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হয়।
এতে গোল করেন গোল করেছেন সানজিদা, মৌসুমী, কৃষ্ণা ও শামসুন্নাহার। প্রথমার্ধে মৌসুমীরা ১-০ গোলে এগিয়ে ছিল।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর মিনিট তিনেকের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক মিসরাত জাহান মৌসুমী।
৬০ মিনিটে কৃষ্ণা রানী সরকারের গোল ব্যবধান বাড়িয়ে করে ৩-০। ৮৬ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৪-০। ব্যবধান বাড়ান শামসুন্নাহার।
রোববার(০৭ অক্টোবর) বাংলাদেশ ফাইনালে অবতীর্ণ হবে নেপালের বিরুদ্ধে।
নেপাল একইদিনের সেমির অপর ম্যাচে ভারতকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে শেষ হলে টাইব্রেকারে নিষ্পত্তি হয় প্রথম সেমিফাইনাল।
নেপালের গোলরক্ষক অঞ্জনা মাগার টাইব্রেকারে ভারতের তিনটি কিক রুখে দেয়ার পাশাপাশি নিজে একটি গোল করে দলের স্মরণীয় জয়ে বড় ভূমিকা রাখেন।
(জেএইচ/ ৬ অক্টোবর ২০১৮)



