জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। ১৫ সদস্যের এ দল থেকে বাদ পড়েছেন এশিয়া কাপ খেলে আসা মমিনুল, অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত ও উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার। দলে ফিরেছেন আরেক অলরাউন্ডার সাইফুদ্দিন।

এশিয়া কাপে ডান হাতের কনিষ্ঠাতে চোট পাওয়ায় শোনা যাচ্ছিল এই সিরিজে বিশ্রাম দেয়া হতে পারে নিয়মিত অধিনায়ক মাশরাফিকে। তবে চোট শঙ্কা উড়িয়ে দলে আছেন তিনি। এছাড়াও পাঁজরে চোট থাকায় বিশ্রাম দেয়ার শঙ্কা ছিল মুশফিককেও। শেষ পর্যন্ত টিকে গেলেন তিনিও।

সফরকারী জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে ২১ অক্টোবর মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর শেষ দু’টি অনুষ্ঠিত হবে ২৪ ও ২৬ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তিন ওয়ানডে ছাড়াও রয়েছে দুটি টেস্ট ম্যাচ।

বাংলাদেশ দল: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), লিটন দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, আরিফুল হক, মেহেদী মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি, সাইফউদ্দিন ও ফজলে রাব্বি।

(এমআইআর/ ১১ অক্টোবর ২০১৮)


Comment As:

Comment (0)