টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বিনিয়োগবার্তা ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় ওয়ানডেটি। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটিও হবে এই ভেন্যুতে।

প্রথম ওয়ানডে খেলা একাদশ নিয়ে দ্বিতীয় ম্যাচটি খেলতে নেমেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), লিটন দাস, ইমরুল কায়েস, ফজলে মাহমুদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, নাজমুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ : হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), চেপাস ঝুয়াও, ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), সিন উইলিয়ামস, পিটার মুর, এলটন চিগুম্বুরা, সিকান্দার রাজা, ডোনাল্ড তিরিপানো, ব্রেন্ডন মাভুতা, কাইল জার্ভিস ও তেন্ডাই চাতারা।

(এমআইআর/ ২৪ অক্টোবর ২০১৮)


Comment As:

Comment (0)