তাইজুলের ঘূর্ণিতে জয় ছিনিয়ে নিলো বাংলাদেশ
বিনিয়োগবার্তা ডেস্ক : চট্রগ্রাম টেস্টে টাইগার স্পিন বিষে নীল হল সফরকারী ওয়েস্টইন্ডিজ।ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ। মাত্র ২০৪ রানের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলিংয়ের নতুন সেনসেশন তাইজুলের ঘূর্ণিতে দিশেহারা হয়ে যায় সফরকারীরা। শেষ পর্যন্ত ৬৪ রানে জয় পেল টাইগাররা। এই টেস্ট তাইজুল ইসলাম ৬ উইকেট নিয়েছেন।
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের দেওয়া ২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। সাকিব-তাইজুুলের জাদুকরি বোলিংয়ে শুরুতেই বিধ্বস্ত হয় ওয়েস্ট ইন্ডিজ।
সাকিবের জোড়া আঘাতের পর ২ উইকেট তুলে নেন তাইজুল। এরপর লাঞ্চ ব্রেকের পর মাঠে নেমেই উইকেট তুলে নেন মিরাজ ও তাইজুল। বাংলাদেশের দেওয়া ২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্পিন ঘূর্ণিতে দিশেহারা হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ।
শিমরন হেটমায়ার। সাকিবের এক ওভারে ২ চার এক ছক্কায় নেন ১৭ রান। শেষ পর্যন্ত এই মারকুটে ব্যাটসম্যান মেহেদী মিরাজের বলে নাঈম হাসানের তালুবন্দি হন।
এর আগে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৫ রানে অলআউট হয়ে যায়। দলের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৩১ রান করেন মাহমুদুল্লাহ। এছাড়া মুশফিক ১৯ এবং মিরাজ করেন ১৮ রান। মিঠুনের ব্যাট থেকে আসে ১৭ রান।
দুই ইনিংসে মিলিয়ে ২০৩ রানের লিড পায় বাংলাদেশ। এর আগে প্রথম ইনিংসে ৩২৪ রান তোলে বাংলাদেশ। প্রথম ইনিংসে সফরকারীরা আউট হয় ২৪৬ রানে।
(কেএইচকে / ২৪ নভেম্বর ২০১৮)



