২০০তম ম্যাচ খেলতে মাঠে নামছেন মাশরাফি

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ওয়ানডে ফরম্যাটে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামলেই এমন মাইলফলক স্পর্শ করবেন ম্যাশ। তবে বাংলাদেশের হয়ে ১৯৮তম ম্যাচ খেলতে নামবেন মাশরাফি। অর্থাৎ আন্তর্জাতিক অঙ্গনে ১৯৯টি ও দেশের জার্সি গায়ে ১৯৭টি ওয়ানডে খেলেছেন মাশরাফি।

নিজের ক্রিকেট ক্যারিয়ারে আফ্রিকা একাদশের বিপক্ষে এশিয়া একাদশের হয়ে দু’টি ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। ম্যাচ দু’টি ছিলো ২০০৭ সালের জুনে।

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড়ও মাশরাফি। ১৯৭টি ম্যাচ খেলেছেন তিনি। এরপরই আছেন উইকেটরক্ষক ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

(এমআইআর/ ০৯ ডিসেম্বর ২০১৮)


Comment As:

Comment (0)