প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতলো ওয়েস্ট ইন্ডিজ

বিনিয়োগবার্তা ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচ জিতে নিলো সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে আজ ক্যারিবীয়রা ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশকে। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

টস জিতে প্রথমে ব্যাট করে ১৯ ওভারে ১২৯ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে সাকিব ৮টি চার ও ২টি ছক্কায় ৪৩ বলে ৬১ রান করেন সাকিব। এছাড়া আরিফুল হক ১৭, মাহমুদুল্লাহ রিয়াদ ১২, মেহেদি হাসান মিরাজ ৮, লিটন দাস ৬, তামিম ইকবাল-সৌম্য সরকার-মুশফিকুর রহিম ৫ রান করে, মোহাম্মদ সাইফউদ্দিন-আবু হায়দার ১ রান করে এবং মুস্তাফিজুর শূন্য রান করেন। ওয়েস্ট ইন্ডিজের শেলডন কট্রেল ২৮ রানে ৪ উইকেট নেন। কিমো পল নেন ২ উইকেট।

জবাবে ১০ দশমিক ৫ ওভারে ম্যাচ জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার হিসেবে খেলতে নেমে ২৩ বলে সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন শাই হোপ।

(এমআইআর/ ১৭ ডিসেম্বর ২০১৮)


Comment As:

Comment (0)