বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষিত হলো বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। চমক হিসেবে আবু জায়েদ রাহির অন্তর্ভূক্তি। বাদ পড়েছেন তাসকিন।
মঙ্গলবার দুপুরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে এ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
বাংলাদেশের বিশ্বকাপ চূড়ান্ত স্কোয়াড:
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মন, মিঠুন চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহি।
(এমআইআর/ ১৬ এপ্রিল ২০১৯)



