বিশ্বকাপ ক্রিকেটের প্রাইজমানি

বিনিয়োগবার্তা ডেস্ক: গতকাল পর্দা নামলো দ্বাদশ বিশ্বকাপ ক্রিকেটের। ৫০ ওভার ও সুপার ওভারের লড়াই টাই হবার পরও বাউন্ডারির বিবেচনায় নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মত বিশ্বকাপের শিরোপা জিতে স্বাগতিক ইংল্যান্ড।

চ্যাম্পিয়ন হওয়ায় ৪০ লাখ মার্কিন ডলার প্রাইজমানি পেয়েছে ইংল্যান্ড। রানার্স-আপ নিউজিল্যান্ড পেয়েছে ২০ লাখ মার্কিন ডলার।

সেমিফাইনাল থেকে বিদায় নেয় ভারত ও অস্ট্রেলিয়া। দু’দলই সমান ৮ লাখ মার্কিন ডলার করে পুরস্কার পায়।

আর যারা ফাইনাল বা সেমিফাইনালে উঠতে পারেনি, লিগ পর্ব থেকে বিশ্বকাপ শেষ করে ঐ ৬টি দল পেয়েছে ৪০ হাজার মার্কিন ডলার করে।

(এমআইআর/ ১৫ জুলাই ২০১৯)


Comment As:

Comment (0)