টাইগারদের নতুন বোলিং কোচ ভেট্টোরি ও ল্যাঙ্গাভেল্ট
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশ ক্রিকেট দলের নতুন বোলিং কোচ হয়ে আসছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি ও দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার শার্ল ল্যাঙ্গাভেল্ট।
শনিবার বিসিবির বোর্ড সভা শেষে দুই বোলিং কোচ নিয়োগের কথা জানান সভাপতি নাজমুল হাসান পাপন।
নাজমুল হাসান পাপন বলেন, চার্ল ল্যাঙ্গারভেল্টের সঙ্গে দুই বছরের জন্য আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। তবে ভেট্টোরির সঙ্গে এখনও চুক্তি হয়নি। মৌখিকভাবে কাজ করতে রাজি হয়েছেন তিনি। শিগগিরই চুক্তি করা হবে।
বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর শেষেই যোগ দেবেন চার্ল ল্যাঙ্গারভেল্ট। ড্যানিয়েল ভেট্টোরি যোগ দেবেন নভেম্বরে ভারত সিরিজের আগে।
(এমআইআর/ ২৮ জুলাই ২০১৯)



