বাংলাদেশে এই প্রথম এল ক্লাসিকো ভিউ পার্টি উদযাপন করতে যাচ্ছে লালিগা
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: লালিগার অ্যাম্বাসেডর এবং এফসি বার্সেলোনা ও অ্যাটলেটিকো ডি মাদ্রিদ ক্লাবের প্রাক্তন খেলোয়াড় লুইস গার্সিয়া আগামী ২৬ অক্টোবর ২০১৯ তারিখে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা-এর এক্সপো জোনে জায়ান্ট স্ক্রীনে এই বিশেষ লাইভ দেখার জন্য তার ৫০০০ ভক্তদের সাথে যোগ দেবেন
আবারও বাংলাদেশী দর্শকদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত এফসি বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ সিএফ এর দ্বৈরথ, এল ক্লাসিকো।
আগামী ২৬ অক্টোবর, ২০১৯ তারিখে বাংলাদেশ সময় বিকেল ৫:০০টায় খেলাটি অনুষ্ঠিত হবে।
বিশ্বমানের এই ক্লাব দুটির মধ্যে উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা উদযাপনের জন্য লালিগা আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার এক্সপো জোনে ৫,০০০ ভক্তদের জন্য ২৪ ফুট প্রশস্ত এবং ১৪.৪ ফুট উঁচু জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করবে, যেন ভক্তরা খেলাটির সরাসরি সম্প্রচার দেখতে পারেন এবং আরও ভালোভাবে এই উত্তেজনাপূর্ণ ম্যাচটি উপভোগ করতে পারেন। লালিগার অ্যাম্বাসেডর এবং এফসি বার্সেলোনা ও অ্যাটলেটিকো ডি মাদ্রিদের মতো ক্লাবের প্রাক্তন খেলোয়াড় লুইস গার্সিয়া তার একনিষ্ঠ ভক্তদের সাথে ম্যাচটি উপভোগ করতে ঢাকায় আসবেন। হোসে আন্তোনিও চাচাজা, ম্যানেজিং ডিরেক্টর, লালিগা ইন্ডিয়া এবং লালিগার ইন্ডিয়া প্রতিনিধি গ্যারি উধওয়ানি এই অনুষ্ঠানে অংশ নেবেন।
শুধুমাত্র রেজিস্ট্রেশন করলেই আপনি ম্যাচটি উপভোগ করতে পারবেন। ইভেন্টব্রাইটের (ওয়েবসাইট এবং অ্যাপ)-এর মাধ্যমে বিনামূল্যে টিকিট পাওয়া যাবে।
বাংলাদেশ সময় বিকাল ৩:৩০টায় এই প্রবেশদ্বার উন্মোচিত হবে। খেলা শুরু হওয়ার আগে ভক্তদের মাতিয়ে রাখতে ডিজে সংগীত, উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা ও বিভিন্ন ফ্যান আক্টিভিটিসের মতো বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে।
বিশ্বের এই প্রান্তে লালিগা লুইস গার্সিয়া, ফ্রেডেরিক কানৌট, জিয়ানলুকা জামব্রোত্তা এবং স্টিভ ম্যাকম্যানামানের মতো কিংবদন্তিদের সাথে এর আগে বোম্বে, নয়াদিল্লি এবং কলকাতায় বড় পরিসরে এল ক্লাসিকো দেখানোর আয়োজন করেছে। বাংলাদেশের লাখ লাখ ভক্ত আছেন যারা এফসি বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ সিএফের মধ্যকার এই ৯০ বছরের পুরনো লড়াই ভালবাসেন এবং আক্ষরিক অর্থেই সন্ধ্যা হোক কিংবা মধ্যরাত, তারা এই দুই দলের মধ্যেকার লড়াই কখনও মিস করেন না। এই ভিউ পার্টি বাংলাদেশি ভক্তদের প্রতি লালিগার ভালোবাসার একটি নিদর্শন মাত্র।
এই ভিউ পার্টি সম্পর্কে হোসে আন্তোনিও চাচাজা, ম্যানেজিং ডিরেক্টর, লালিগা ইন্ডিয়া বলেছেন, “বাংলাদেশ ফুটবলপ্রেমীর দেশ। আমরা এই দেশের ভক্তদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তা অপরিমেয় এবং তাদের ভালোবাসাই আমাদেরকে এই দেশে এনেছে। আমি আশা করি লালিগা দেশীয় সমর্থকদের পাশাপাশি দেশের জন্যও গুরুত্ব বহন করবে।”
বাংলাদেশী ভক্তরা এল ক্ল্যাসিকোসহ লালিগার সবকটি ম্যাচ ফেসবুকের মাধ্যমে কোনরকম চার্জ ছাড়াই লাইভ দেখতে পারবেন।
(এসএএম/ ১৭ অক্টোবর ২০১৯)



