প্রথম টেস্ট ম্যাচে পাকিস্তানের জয়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: অধিনায়ক মিসবাহ-উল-হক ও ব্যাটসম্যান ইউনিস খানের বিদায়ী টেস্ট সিরিজ জয় দিয়ে শুরু করলো পাকিস্তান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৭ উইকেটে হারালো সফরকারী দলটি। স্বাগতিকদের দেয়া ৩২ রানের লক্ষ্য মিসবাহ বাহিনী টপকে যায় মাত্র ৩ উইকেট হারিয়ে।

কিংস্টনের স্যাবাইনা পার্কে চতুর্থ দিনে ৪ উইকেটে ৯৩ রান নিয়ে পঞ্চম দিনে ব্যাটিংয়ে নেমে সফরকারীদের বোলিং তোপে ১৫২ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়রা।

সর্বোচ্চ ৪৯ রান করেন কাইরন পাওয়েল। ৬টি উইকেট দখল করেন ইয়াসির শাহ। জয়ের জন্য পাকিস্তানের সামনে টার্গেট দাঁড়ায় ৩২ রানের।
যা তুলে নিতে আহমেদ শেহজাদ, আজহার আলী ও ইউনুস খানকে হারায় পাকিস্তান। ম্যাচে ৮উইকেট নিয়ে সেরা হয়েছেন ইয়াসির শাহ।
এমাচেই ইউনিস খান প্রথম পাকিস্তানি হিসেবে টেস্টে ১০ হাজার রানের মাইল ফলক স্পর্শ করেন।

সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ২৮৬ ও ১৫২
পাকিস্তান: ৪০৭ ও ৩৬/৩
ফলাফল: পাকিস্তান ৭ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ ইয়াসির শাহ

(এমআইআর/ ২৬ এপ্রিল ২০১৭)


Comment As:

Comment (0)