মুনতাসির-মামুন-১

উপজেলাগুলোকে আদর্শ শহরে রূপান্তর করতে হবে

মুনতাসীর মামুন: জনসংখ্যার স্রোত যে ভাবে বড বড শহরমুখী হচ্ছে, তাতে শহরগুলো বসবাসের অনুপোযোগী হয়ে যাচ্ছে, তাই শুধু মাত্র রাজধানী ও বড বড শহরমুখী উন্নয়ন না করে সমন্বিত উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে উপজেলাগুলোকে উন্নয়নের কেন্দ্র বিন্দুতে পরিণত করতে হবে। উন্নত চিকিৎসা ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এবং শিল্প প্রতিষ্ঠান স্হাপনের মাধ্যমে কর্মসংস্হান সৃষ্টি করে উপজেলাগুলোকে সকল সুবিধা সম্পন্ন এক একটা মডেল শহরে রূপান্তর করা  সম্ভব। বিচার প্রক্রিয়াকে সহজলভ্য ও জনগণের গোড়দৌরায় পৌঁছিয়ে দিতে হাইকোর্টের বেঞ্চ প্রতিটি জেলায় স্হাপন করতে হবে,  উপজেলা লেভেলেও জজ কোর্টের শাখা  থাকতে হবে। 

উপজেলাগুলোতে সুপেয় পানি, বর্জ্য ব্যবস্হাপন, উন্নত পয়োনিষ্কাশন ব্যবস্হা করে বৃক্ষ রোপণের মাধ্যমে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। শিল্প পার্কের পাশাপাশি মনোরঞ্জনের জন্য পর্যাপ্ত পার্ক ও খেলার মাঠের ব্যবস্হা করতে হবে, যাতে উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা শহরের অভাব অনুভব না করে, মোট কথা রাজধানীর সকল সুযোগ সুবিধা উপজেলা পর্যায়ে  নিয়ে যেতে হবে। যোগাযোগ ব্যবস্হার আরও ব্যাপক উন্নয়ন সাধন করতে হবে, ইতিমধ্যে এলজিইডি প্রতিটি গ্রামের সঙ্গে উপজেলার সংযোগ স্হাপন করতে সক্ষম হয়েছে, এটাকে আরও উন্নত করতে হবে, প্রতিটি উপজেলাকে ৬ লেন হাইওয়ে তৈরি পূর্বক তার সঙ্গে সংযোগ করতে হবে।

বিভিন্ন বিষিয়ে প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ ইউনিট স্হাপন করতে হবে। তাই উপজেলা পর্যায়ে বিনিয়োগ বাডিয়ে উন্নত শিক্ষা, স্বাস্হ্য, বিচার, কর্মসংস্হান, বিনোদন, প্রশিক্ষণ ও উন্নত যোগাযোগ ব্যবস্হা নিশ্চিত করা গেলে মানুষ কখনও নিজের জন্মস্হান ছেড়ে দূরে আত্বীয় স্বজন ও বন্ধু বান্ধববিহীন পরিবেশে বসবাস করার জন্য বড় বড় শহরমুখী হবে না। এতে বড় বড় শহরের পরিবেশ যেমন সুন্দর রাখা সম্ভব হবে তেমনি ভাবে সারা বাংলাদেশকে উন্নত একটা মডেল দেশ হিসেবে গড়া তোলা সম্ভব। নীতি নির্ধারকরা কি বিষয়গুলো ভেবে দেখবেন!

বিনিয়োগবার্তা/এসএল/এসএএম//


Comment As:

Comment (0)