মুনতাসীর মামুন

মতামত/বিশ্লেষণ

সরকারি অফিসগুলোতে অপচয় ও বিলাসিতা অবিলম্বে বন্ধ হওয়া উচিত

মুনতাসীর মামুন: পৃথিবীর কোনো উন্নত দেশে অফিস ও বাসায় যাতায়তের জন্য কোনো মন্ত্রী-এমপি -সরকারী কর্মকর্তাকে গাড়ী-ড্রাইভার-জ্বালানী দেয়া হয় না। সরকারী গাড়ী শুধুমাত্র ফিল্ড ভিজিটের জন্য ব্যবহার করতে হয়কিন্ত কোনো ড্রাইভার দেয়া হয় না , নিজেকে গাডী চালাতে হবে,  কাজ শেষে অফিসের পার্কিংয়ে সরকারী গাডী রেখে নিজের ব্যক্তিগত গাডীতে করে বাসা যেতে হবে এবং গাড়ী কেনো মার্কেটের সামনে বা স্টোরের সামনে রেখে ব্যক্তিগত কোনোকিছু কেনা কাটা করা যাবে না।

অফিসের গাডী না থাকলে ব্যক্তিগত গাডীতে ফিল্ড ভিজিট করতে হবে এবং সেক্ষেত্রে মাইল হিসেবে যাতায়ত ভাতা দেয়া হয় এবং ফিল্ড ভিজিটের মধ্যে খাবারের সময় খাবারে সময় হয়ে গেলে একটা নির্দিষ্ট পরিমান টাক দেয়া হয়। এই নিয়ম কর্মচারী হতে মন্ত্রী সবার জন্য সমভাবে প্রযোজ্য। অনেক ক্ষেত্রে মন্ত্রীরাও নিজের গাডী নিজে চালায়।

অন্যদিকে সরকারী বাডী বরাদ্দ পাবে শুধুমাত্র নিন্ম আয়ের লোকজন  এ ক্ষেত্রে সরকারী এবং বেসরকারী বা বেকারের মধ্যে কোনো ভেদাভেদ করা হয় না বরং যাদের আয় কম তাঁরাই শুধু সরকারী বাড়ী পাবে, তাও স্হায়ীভাবে নয়,  আয় বাড়ার সাথে সাথে বাড়ী ফেরত দিতে হবে।

বড় বড় কর্মকর্তা বা মন্ত্রী এমপিদের প্লট বা ফ্ল্যাট দেয়ার মত বিরাট বৈষম্য করার প্রশ্নই আসে না,  অথচ, বাংলাদেশে যাদের তেল আছে তাদের মাথায় আবার ঘি ঢালা হয়- এটা শুধু বৈষম্য নয়,  মানবতার চরম লংঘন।

যেখানে গরীবদের সাহায্য পাওয়ার কথা, সেখানে সাহায্য পাচ্ছে অবস্থাপন্ন লোকজন।

বাংলাদেশে সরকারী কর্মকর্তা এবং মন্ত্রী- মন্ত্রীদের গাড়ী- ড্রাইভার- তেল –বাড়ী বরাদ্দ বন্ধ করে জনগনের ট্যাক্স হাজার হাজার কোটি টাকার অপচয় অবিলম্বে বন্ধ করা উচিত কারন রাষ্ট্রের কাছে প্রতিটি মানুষ সমান ও সমান অধিকার প্রত্যাশা করে, সেখানে রাষ্ট্র যদি আইন তৈরী করে বৈষম্য করে তাহলে জনগন কোথায় যাবে।

লেখক: কানাডা প্রবাসী প্রকৌশলী ও বিশ্লেষক।


Comment As:

Comment (0)